ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিপাকে মানুষ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন ঢাকার সড়ক থেকে প্রায় উধাও হয়ে গেছে ব্যাটারি রিকশা।


সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে একটি শ্রমিক সমাবেশে যোগ দিতে চালকদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।


মোহাম্মদপুরসহ বিভিন্ন জায়গায় চলতি রিকশাগুলোকে আটকে চালকদের সমাবেশে যেতে জোরাজুরি করা হচ্ছে।


শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা তিন দিন ছুটির পর সোমবার খুলেছে। সকালের ঢাকায় রিকশার অপেক্ষায় থাকা স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েছেন বিপাকে।


সকালে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকায় দেখা যায়, পথ চলতি রিকশাগুলোকে আটকে দিচ্ছেন কয়েকজন। যাত্রী নামিয়ে দিয়ে রিকশা ঘুরিয়ে গ্যারেজে নিতে বলা হচ্ছে চালকদের। তাদের ‘অবশ্যই’ সমাবেশে যোগ দিতে বলা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও