মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:২৩

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।


এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নে অধ্যাপক নাজমুল বলেন, “এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে। আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।”


পরীক্ষার দিন বদলের তিনি বলেন, ‘‘আমরা আগে প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সেই তারিখে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। পরে সব দিক বিবেচনায় ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও