সাইবার সুরক্ষা আইনের খসড়ায় সংশোধন, তবুও কাটছে না উদ্বেগ

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:২০

নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানহানির মতো কিছু অপরাধের সংজ্ঞা ও শাস্তি প্রচলিত দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগও নেওয়া হয়েছে।


আগের খসড়াটি নিয়ে সমালোচনার মুখে নতুন খসড়ায় ‘হেয় প্রতিপন্নের’ সংজ্ঞা নির্ধারণের পাশাপাশি সাংবাদিক ও সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার ব্যবস্থা রাখা হচ্ছে।


কর্মকর্তারা জানিয়েছেন, খসড়ায় মোট ১২টি সংশোধনী আনা হবে।


তবে সংশোধিত খসড়াটি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, সংশোধন চূড়ান্ত করার আগে আরও মতামত নেওয়ার জন্য খসড়াটি প্রকাশ করা হবে।


প্রস্তাবিত সংশোধনীগুলো নিয়েও কয়েকটি বিষয়ে সমালোচনা হচ্ছে। সমালোচকদের বক্তব্য, সাংবাদিকদের জন্য যে সুরক্ষার প্রস্তাব করা হয়েছে, তা সব নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত।


কোনো ব্যক্তির অপরাধের কারণে একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের প্রস্তাবও অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া মানহানি, গুজব ও ভুয়া খবর নিয়ন্ত্রণের জন্য আদৌ সাইবার আইন ব্যবহার করা উচিত নয়।


গুজব ছড়ানোর শাস্তি কমানো হয়নি। একই সঙ্গে বিনা পরোয়ানায় তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারসহ তদন্তের ক্ষমতা নিয়ে খসড়ায় আগের উদ্বেগগুলোও দূর করা হয়নি। সম্পাদক পরিষদের ১২ দফা সুপারিশ সরকারের প্রস্তাবিত সংশোধনীর চেয়ে অনেক বিস্তৃত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও