রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২-৯০ শিশুর জন্ম হচ্ছে: আইনমন্ত্রী
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:২৯
রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় ধরনের চাপ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন প্রায় ৮২ থেকে ৯০টি শিশুর জন্ম হচ্ছে। এভাবে সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের ওপর জনসংখ্যাগত, অর্থনৈতিক ও সামাজিক চাপ আরও বাড়বে।
তিনি বলেন, রোহিঙ্গাদের শুধু মিয়ানমারে ফেরত পাঠালেই সংকটের সমাধান হবে না; সেখানে তাদের নাগরিকত্ব, মানবাধিকার, শিক্ষা, নিরাপত্তা ও একজন নাগরিক হিসেবে প্রাপ্য সব অধিকার নিশ্চিত করতে হবে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকটবিষয়ক নীতি সংলাপে’ তিনি এসব কথা বলেন।