শ্রমিক বিক্ষোভের পঞ্চম দিন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। সড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দিয়েছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি ও ভিডিও ধারণে গণমাধ্যমকর্মীদের বাধা দিচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।


আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিগন্ত গার্মেন্টসের সামনে অবরোধ করেন শ্রমিকেরা।


সরেজমিন দেখা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দেওয়া হয়েছে। শত শত শ্রমিক রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অটোরিকশা, মোটরসাইকেল যেতেও বাধা দেওয়া হচ্ছে। সব ধরনের গণপরিবহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। মাঝেমধ্যে অটোরিকশা ও মোটরসাইকেলচালকদের সঙ্গে শ্রমিকদের উত্তেজিত তৈরি দেখা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও