এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ডেইলি স্টার প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১৩:০৩

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন করা ও ফল প্রকাশের কাজ আমরা সম্পন্ন করব। ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা হবে।’


তিনি আরও বলেন, বোর্ডগুলোকে পুরো প্রক্রিয়া এক মাসের মধ্যে শেষ করতে হবে। ফলে সময়সূচি আরও কমিয়ে আনার সুযোগ নেই।


গত ৩১ অক্টোবর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যেন শিক্ষাবর্ষ নষ্ট না করে পাসের আরেকটি সুযোগ পায়, সে ব্যবস্থা করা হবে।


চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর থেকেই এ ধরনের উদ্যোগের বিষয়টি আলোচনায় আসে। গত ১০ অক্টোবর শিক্ষক ও অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের আরও এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে ওই বিষয়গুলোতে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও