পদ্মা সেতু চালুর পর টানা পাঁচ বছর লোকসানে বিআইডব্লিউটিসি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ২২:৪৮

পদ্মা সেতু চালুর পর থেকে টানা পাঁচ বছর লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ সময়ে সংস্থাটির লোকসান দাঁড়িয়েছে ১৩৭ কোটি টাকার বেশি। ফেরি চলাচলের গুরুত্বপূর্ণ মাওয়া-কাঁঠালবাড়ী রুট বন্ধ হয়ে যাওয়া, উপকূলীয় যাত্রীবাহী সার্ভিসে লোকসান ও ফেরি রুটের নাব্যতা-সংকটকে আর্থিক ক্ষতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।


গতকাল রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।


বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, পদ্মা সেতু চালুর পর ২০২২ সালের ২৫ জুন থেকে মাওয়া-কাঁঠালবাড়ী ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। একসময় এই রুটে বিপুলসংখ্যক যানবাহন পারাপার হতো। রুটটি বন্ধ হয়ে যাওয়ায় সংস্থাটি আয়ের বড় একটি উৎস হারিয়েছে। পদ্মা সেতু চালুর পর সংস্থাটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বিআইডব্লিউটিসির দেওয়া পাঁচ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে সংস্থাটির আয় ছিল ৪৩৮ কোটি ৫৯ লাখ টাকা ও ব্যয় ৪৪০ কোটি ৮৬ লাখ টাকা। ওই বছর লোকসান হয় ২ কোটি ২৭ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় কমে দাঁড়ায় ৩৬০ কোটি টাকায়। ব্যয় হয় ৪০০ কোটি ১০ লাখ টাকা। লোকসান হয় ৩৯ কোটি ৮০ লাখ টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও