পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, প্রশ্ন রুহুল কবির রিজভীর

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ১৯:২৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে পানিতে পড়ে গেছে। পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো? কয়েক দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিন।’


আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে শিক্ষামন্ত্রীর উদ্দেশে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব। এই বন্যায় দুর্গতি হয়েছে। এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। আজ পানি ডিঙিয়ে এখানে আসতে হয়েছে। এটি ভয়ংকর রকমের দুর্ভোগ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও