প্রিয় প্রাঙ্গণে শেষবার তৌফিক ইমরোজ খালিদী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৭

বিমানবন্দরে নেমেই সরাসরি অফিসে আসবেন প্রধান সম্পাদক—এর আগে অনেকবারই এরকম হয়েছে। তবে এবারের যাত্রা একেবারেই ভিন্ন, মহাখালীর রেড ক্রিসেন্ট কনকর্ড টাওয়ারের নিচে এল তাকে বহনকারী গাড়ি; তবে তিনি ঢুকলেন না চিরচেনা নিউজরুমে। আর কখনও আসা হবে না প্রিয় এ প্রাঙ্গণেও।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ তার কর্মস্থলে পৌঁছায় শনিবার দুপুর ১২টায়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তার কফিন গ্রহণ করেন ভাতিজা তারাফ তাজিজ খালিদী ও ভাগনি-জামাই আকিফ আহমেদ।


সেখান থেকে সরাসরি তার মরদেহ নেওয়া হয় মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিস প্রাঙ্গণে। সেখানে প্রয়াতের সাবেক ও বর্তমান সহকর্মীরা তার প্রতি সম্মান জানান; তাকে বিদায় জানায় তার প্রিয় ‘নিউজরুম’।


সহকর্মীরা আগে থেকেই অপেক্ষায় ছিলেন। দুপুর ১২টার কিছু আগে তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘদিনের ব্যবহৃত এক্সিও গাড়ি নিয়ে অফিসের সামনে থামলেন গাড়ি চালক রিয়াজুল।


অনেকেই তাকিয়ে ছিলেন, তবে বরাবরের মতো গাড়ির পেছনের আসন থেকে হুড়মুড়িয়ে নেমে এলেন না প্রিয় প্রধান সম্পাদক। এর কিছু পরেই পেছনে বাজল লাশবাহী ভ্যানের সাইরেন।


ভ্যানের সামনে বরাবরের মতোই তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘদিনের সঙ্গী ব্যক্তিগত কর্মকর্তা আকিব জাভেদ আর সহকারী সুজন মিয়া। ‘স্যার’কে তারা শেষবারের মতো নিয়ে এলেন অফিসের আঙিনায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও