বাংলাদেশের নারীস্বাস্থ্যের নীরব সংকট: স্তন ও জরায়ুমুখ ক্যান্সার

প্রথম আলো ড. জিয়াউদ্দিন হায়দার প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১৭:৫১

বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিশুমৃত্যু, মাতৃমৃত্যু এবং অনেক সংক্রামক রোগের হার কমেছে। কিন্তু একই সময়ে একটি নীরব স্বাস্থ্য সংকট দ্রুত বিস্তার লাভ করছে, আর সেটা হলো নারীদের মধ্যে স্তন ক্যান্সার এবং জরায়ুমুখ (সার্ভিক্যাল) ক্যান্সার। বিশেষ করে দরিদ্র, প্রান্তিক ও স্বাস্থ্যসেবাবঞ্চিত জনগোষ্ঠীর নারীরা এই রোগগুলোর সবচেয়ে বড় শিকার।


বাংলাদেশে ক্যান্সার এখন একটি দ্রুত বর্ধনশীল জনস্বাস্থ্য সমস্যা। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার ২০২২ এর হিসাব অনুযায়ী, দেশে বছরে প্রায় ১ লাখ ৬৭ হাজার নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয় এবং ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করেন। নারীদের মধ্যে স্তন ক্যান্সার সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সার, আর জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বাধিক ক্যান্সার।


সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে নারীদের মধ্যে ক্যান্সারের প্রায় ৩৬ শতাংশই স্তন ক্যান্সার এবং ১১ শতাংশের বেশি জরায়ুমুখ ক্যান্সার। প্রতিবছর আনুমানিক ১৩–১৫ হাজার নারী স্তন ক্যান্সারে এবং ৮–৯ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও