দুই দফা পতাকা বৈঠকের পর চাঁপাইনবাবগঞ্জের শূন্যরেখা থেকে ২০ জনকে সরিয়ে নিল বিএসএফ

প্রথম আলো প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১৯:০১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করা ২০ জনকে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠকের পর দুপুর ১২টার দিকে তাদের সরিয়ে নেওয়া হয়।


৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে সীমান্ত পিলার ১৭৭-এর এস–২ এবং পরে ১৭৮-এর এস-৩ পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকের পর বিএসএফ পুশ ইনের চেষ্টা করা ১১ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশুকে ভারতের ভেতরে ফেরত নিয়ে গেছে। সীমান্ত পরিস্থিতি এখন শান্ত আছে। সীমান্তে ভিড় জমানো বাংলাদেশি নাগরিকদের সরিয়ে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও