You have reached your daily news limit

Please log in to continue


মমতার দলে ‘ভাঙন’, বাড়ছে বিদ্রোহ

বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হওয়ার পর এবার ‘ভাঙন’ দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে দেড় দশখ ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেসে।

বিধানসভায় বিরোধীদলীয় নেতা নির্বাচনসহ নানা দ্বন্দ্বে জেরবার দলটি থেকে নির্বাচিত বেশ কিছু বিধায়ক এবার দল থেকে বেরিয়ে ‘নতুন তৃণমূল’ গঠনের ডাক দিয়েছেন।

সোমবার জি নিউজের এক খবরে বলা হয়, বিধানসভা নির্বাচনে দল থেকে নির্বাচিত ৮০ বিধায়ককে কলকাতায় নিজের কালীঘাটের বাসায় ডেকেছিলেন মমতা। কিন্তু বৈঠকে হাজির ছিলেন না ৬১ জন। তখনই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল কেন এই গরহাজিরা।

এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের রাজনীতিতে বড় খবর হল, ‘ভাঙছে তৃণমৃল কংগ্রেস’।

দল থেকে সোমবার দুপুরে বহিষ্কার হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হচ্ছে ‘নয়া তৃণমূল কংগ্রেস’। নেতাদের বরাতে সংবাদমাধ্যমে এসেছে, এই নয়া তৃণমূল শিবিরে রয়েছেন কমপক্ষে ৫০ জন তৃণমূল বিধায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন