অন্তর্বর্তী সরকার দূরদর্শিতার সঙ্গে হামের টিকাদান কর্মসূচি সামাল দিতে পারেনি

bonikbarta.com ড. জিয়াউদ্দিন হায়দার প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১০:১২

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে হামজনিত নিউমোনিয়া বা অন্য ব্যাকটেরিয়াল সংক্রমণ। এখন পর্যন্ত নিশ্চিত হামের কারণে ৭০ শিশু মারা গেছে।


হামের উপসর্গসহ মৃত্যুর সংখ্যা ৪৩২ বলা হচ্ছে। হামের জটিলতা নিয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এখন যখনই কোনো শিশু মৃত্যুবরণ করে তখন এর কারণ হিসেবে নিউমোনিয়াও রয়েছে। দেশে অপুষ্টি, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা এমনকি দেরিতে চিকিৎসা নেয়ার প্রবণতাও এ সমস্যা বাড়িয়ে তুলছে। মূলত অপুষ্টি এখানে বড় সমস্যা। নবজাতকের শরীরে প্রথম ছয় মাসে হামের অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া মায়েদের পুষ্টিহীনতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। শিশুরাও অপুষ্টিতে ভুগছে। এজন্য হামের সংকটে অনেকগুলো বিষয় সমন্বিতভাবে প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে। এরই মধ্যে বিগত সময়ে টিকাদান কর্মসূচি নানাভাবে ব্যাহত হওয়ায় সমস্যা আরো বেড়েছে। করোনা মহামারীর সময় টিকাদান কর্মসূচি ও এর সার্বিক ব্যবস্থা ভেঙে পড়ে। টিকাদান কর্মসূচির যে চিত্র সংবাদমাধ্যম কিংবা কাগজে নথিতে মেলে মাঠপর্যায়ে তার চেয়ে অনেক কম ছিল। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে তো টিকাদান কর্মসূচিই করা যায়নি। ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার দূরদর্শীভাবে বিষয়টি সামাল দিতে পারেনি। আর্থিক সংকটের পাশাপাশি নানা কারণে ক্যাম্পেইনটি চালানো যায়নি। তবে ওই সময় টিকা দেয়া হলে আজ এমন সংকটের মুখে পড়তে হতো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও