You have reached your daily news limit

Please log in to continue


অর্ধশত ঝুঁকিপূর্ণ বাঁক প্রায়ই ঘটছে দুর্ঘটনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। একবছরে এই ঢ়সড়কে দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ফোর সিজন রেস্টুরেন্টের সামনে ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী। সড়কটি এমনিতেই সরু (দুই লেন)। তার সঙ্গে আছে অর্ধশতাধিক বাঁক। বেশিরভাগ দুর্ঘটনার জন্য এই বাঁকগুলো দায়ী। দুর্ঘটনা এড়াতে সড়কটি ছয় লেন করার দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই।

বিপজ্জনক বাঁকের কারণে যেমন দুর্ঘটনা ঘটছে; তেমনি প্রশিক্ষণবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বিনা প্রয়োজনে ওভারটেক, বেপরোয়া গতি, ভাঙাচোরা সড়ক ও ট্রাফিক আইন না মানার কারণেও দুর্ঘটনা ঘটছে। পুলিশের তথ্য মতে- কর্ণফুলী সেতু থেকে চন্দনাইশের দোহাজারী শঙ্খনদীর ব্রিজ পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়কে ৫০টি বাঁক রয়েছে। এসব বাঁক যেন একেকটি মরণ ফাঁদ। কক্সবাজার থেকে দোহাজারী সেতু পর্যন্ত ১১৫ কিলোমিটার সড়কে সবচেয়ে বেশি বাঁক রয়েছে চুনতি থেকে চকরিয়া পর্যন্ত। শনিবার রাতে মহাসড়কের এ অংশেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা এই মহাসড়কে। চন্দনাইশে গাছবাড়িয়া কলেজের পরের একটি বাঁকে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিনী। ওই ঘটনার পর থেকেই তিনি নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তোলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন