কেরানীগঞ্জ থেকে সাভার ১১ ঘটনায় একই গোষ্ঠী, নাশকতার পরিকল্পনা
প্রথম আলো
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১১:৫১
ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে এগিয়ে যান স্থানীয় ব্যক্তিরা। ড্রামের ভেতরে ছিল স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার। স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মাঠে রেখে পুলিশকে খবর দেন।
সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বুধবার (গতকাল) সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশার কুকারটি দেখতে পায়। এরপর ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় প্রচণ্ড শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় একাধিক বাসিন্দার বরাত দিয়ে পুলিশ জানায়, তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নাশকতা
- নাশকতা মামলা