চুয়েটের সকল পুকুর ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা, পানিতে নামা নিষিদ্ধ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১৫ দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীর মৃত্যুর পর ক্যাম্পাসের সকল পুকুর ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বৃহস্পতিবার চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা তুলে ধরে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা, সাঁতার কাটা বা পানিতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ।


“নির্দেশনা অমান্য করে পুকুরে নামলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থি আচরণ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”


বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই দুই শিক্ষার্থী হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব দত্ত ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শান্ত দেব।


এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যায় একই পুকুরে গোসলে নেমে অর্ণব সাহা নামে যন্ত্র প্রকৌশল বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও