এইচএসসিতে ফেল: সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, যেভাবে করবেন, খরচ কত

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৭

চলতি বছরের এইচএসসি-সমমান পরীক্ষায় সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।


আজ বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদনের পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে।


এতে বলা হয়, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) শিগগির প্রকাশ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে।


পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ বোর্ডে জমা দেওয়ার অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে পাঠানো সোনালী সেবার রশিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।


সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও