আজও ঢাকার বাতাস মাঝারিমানের
বিশ্বে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজ চলায় দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২১তম।
যার বায়ুমান স্কোর ৯০। বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের বলা হয়। এ ছাড়া গতকাল বৃহস্পতিবারও ঢাকার বাতাস ছিল মাঝারিমানের।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৭৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। এ ছাড়া ১৭২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার জাকার্তা।