মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৬ বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্ট
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৬টি বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ২৪টি বাংলোবাড়ি ও ১২টি অ্যাপার্টমেন্ট।
এসব বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্টের অবস্থান রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোডে। এলাকাগুলো ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত।
বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্টগুলোর কিছু ইতিমধ্যে খালি হয়েছে। অন্যগুলোয় এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অবসরে যাওয়া বিচারপতি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জাতীয় সংসদ নির্বাচন