You have reached your daily news limit

Please log in to continue


স্লোগানে স্লোগানে প্রকম্পিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার এখনও প্রায় দুই ঘণ্টা বাকি। কিন্তু সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঢল নামতে শুরু করে মানুষের। এরই মধ্যে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। 

আজ (শনিবার) দুপুর ২টায় হাদির জানাজার সময় নির্ধারিত রয়েছে। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানিক মিয়া এভিনিউ। এখনও আসছেন হাজারও শুভানুধ্যায়ী। 

মিছিল নিয়ে প্রবেশ করছেন অনেকেই। সবার মুখেই স্লোগান— ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’। 

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হাদির জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে এসেছেন মিজানুর রহমান। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমাদের হাদির জানাজায় অংশ নিতে সকালেই এসেছি। তাকে গুলি করার পর থেকেই রাতে ঘুমাতে পারছি না। আল্লাহর কাছে তার জন্য সবসময় দোয়া করি। তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন