গাজীপুরে কৃষকের ধান কেটে দিল যুবলীগ-ছাত্রলীগ

ডেইলি বাংলাদেশ গাজীপুর সিটি করপোরেশন প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ১৭:৩২

গাজীপুরে পৃথকভাবে কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে মহানগর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার মহানগীর মীরেরগাঁও এলাকায় কৃষক আব্দুর রহিমের ২ বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে দিয়েছে যুবলীগ এবং কোনাবাড়ির বাঘিয়া চকের স্থানীয় ছাত্রলীগ নেতা নাওফিল আজাদ রাফির নেতৃত্বে বিপর্যস্ত কৃষক নজরুল ইসলামের ৩ বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। 


গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল জানান, তার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ধান কাটা শুরু করেন এবং দুপুর ১টা পর্যন্ত ধান কাটে মাড়াই কাজ সম্পন্ন করে দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, এমারত হোসেন, সাখাওয়াৎ হোসেন, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম, মোবারক হোসেন ও মতিউর রহমান প্রমুখ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও