স্থানীয় সরকার নির্বাচনে নতুন কৌশলে জামায়াত-এনসিপি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:৩০

স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করছে। বিশেষ করে বিরোধীদলীয় জোটের অন্যতম প্রধান দুই দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এরই মধ্যে সিটি করপোরেশন পর্যায়ে প্রার্থী চূড়ান্ত শুরু করেছে দল দুটি।


সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচন করলেও স্থানীয় সরকার নির্বাচনে দল দুটির প্রার্থী নির্বাচন নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ সারাদেশে বেশ কয়েকটি সিটি নির্বাচনে প্রার্থিতা নিয়ে দল দুটির দরকষাকষি চলছে। দুই দলের সমর্থকরা অনলাইন তর্কবিতর্ক করছেন।


সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করেছে, অন্যদিকে এনসিপি দলটির মুখপাত্র আসিফ মাহমুদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।


নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দুই দলের কেউ প্রার্থী ঘোষণা না করলেও জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জাব্বার আলোচনায় রয়েছেন। অন্যদিকে সদ্য এনসিপিতে যোগদান করা দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ এনসিপি থেকে আলোচনায় রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও