উপনির্বাচনে ভোট দিতে পরতে হবে মাস্ক
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। করোনা মহামারির কারণে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনী প্রচারণাসহ যাবতীয় কাজ করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। এ জন্য ৯ দফা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনী আইন ও বিধি মেনে, মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। পরস্পর থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। ভোটারদের অবশ্যই মাস্ক পরে ভোটকেন্দ্রে যেতে হবে এবং একজন ভোটার থেকে অন্য ভোটারকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৬ মাস আগে
প্রথম আলো
| নির্বাচন কমিশন কার্যালয়
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে