শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়?
বাদামী রঙের চুল, সাদা গড়নের শিশুটিকে প্রথমবার দেখলে যে কেউই বিদেশি বলে ভুল করবেন। বাংলাদেশের সামাজিক মাধ্যমে ফেসবুকে শিশুটিকে নিয়ে 'মিঠাই' নামের পেইজ বেশ পরিচিত। এই পেইজে তার মা শিশুটির বিভিন্ন বয়সের নানা কর্মকাণ্ড নিয়মিত তুলে ধরেন। একইসঙ্গে, শিশুটির মায়ের ব্যবসার নানা প্রমোশনাল ভিডিও এতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটি এখন 'পপুলার নাও' ক্যাটাগরিতে রয়েছে কেননা সম্প্রতি এক দম্পতি শিশুটিকে নিজের সন্তান বলে দাবি করেছে। তবে এই দাবি অস্বীকার করেছে শিশুটির বর্তমান পরিবার। এই শিশু কার সেটি জানতে ডিএনএ টেস্টের কথাও আলোচনায় উঠে এসেছে। যিনি শিশুটিকে নিজের মেয়ে দাবি করছেন তিনিই মূলত ডিএনএ টেস্টের দাবি তুলেছেন।
কিন্তু প্রশ্ন হলো, কেউ চাইলেই কী বাংলাদেশে ডিএনএ টেস্ট করা যায়?
কোথায়, কার কাছে এই টেস্টের জন্য আবেদন করতে হয়?
পিতৃত্ব বা মাতৃত্ব নিরূপণের জন্য যে ডিএনএ টেস্ট করতে হয় সেটি বাংলাদেশে কেবলমাত্র দুইটি সরকারি প্রতিষ্ঠানে করা যায়। সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, ব্যক্তিগতভাবে কেউ এই ডিএনএ টেস্ট করতে পারবেন না। কেবলমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালতের নির্দেশে প্রতিষ্ঠান দুইটি এই টেস্ট করে থাকে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দাবি
- মাতৃত্ব
- ডিএনএ টেস্ট