করোনায় শেরপুর পৌর আওয়ামী লীগ নেতার মৃত্যু
কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে বগুড়ার শেরপুর পৌর আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।