ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় গাড়ির দীর্ঘ লাইন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৩:৫৭

ঈদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অনেকটা যানজটমুক্ত থাকলেও উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।


চাকরির সুবাদে গাজীপুরে অবস্থান করা হাজার হাজার মানুষ ঈদ উদযাপন করতে ছুটছেন নিজ নিজ গ্রামের বাড়ির পথে। ফলে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে এ অঞ্চল।


বুধবার সকাল থেকে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এবং চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া, মাওনা ও জৈনাবাজার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নেই; সড়ক প্রায় ফাঁকা রয়েছে।


অল্প কিছু যাত্রী বাস স্ট্যান্ডগুলোতে অবস্থান করছেন ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পরিবহন শ্রমিকরা হাঁকডাক করছেন যাত্রীর জন্য।


অপরদিকে কালিয়াকৈর-চন্দ্রা-ত্রিমোড় এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়েছে। যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে।


এছাড়া চন্দ্রা এলাকার নবীনগর ও সফিপুর পর্যন্ত সড়কেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, “সকালে সড়কে যাত্রী সংখ্যা কম থাকায় যানজট নেই। তাছাড়া যানজট নিরসনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও