নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, ‘বহু’ যাত্রী আহত

বিডি নিউজ ২৪ সান্তাহার প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৫:৫৪

ঈদের ঘরমুখো যাত্রীদের নিয়ে নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ায় লাইনচ্যুত হয়েছে। এতে বহু যাত্রী আহত হয়েছেন।


আহতদের বেশিরভাগই ছাদের যাত্রী বলে পুলিশ জানিয়েছে।


পাকশী রেলওয়ে জেলার এসপি মেহেদী হাসান বলেন, বগুড়ার আদমদিঘি থানার সাতিয়ান গ্রামে দুপুর ২টার দিকে ট্রেনটির সামনে থেকে ৯টি চাকা লাইনচ্যুত হয়।


“এ ঘটনায় ট্রেনের আনুমানিক ৪০-৫০ জন যাত্রী অল্প আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলে সিঙ্গেল রেললাইন হওয়ায় ওই রুটে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ আছে।”


ঈশ্বরদী জংশন রেলস্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছেন এসপি মেহেদী হাসান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও