সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। এ ছাড়া দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিহত যুবকের নাম সোহাগ (২২)। আহত নারীর নাম রেবা (২০)।
বুধবার (১৮ মার্চ) রাতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লঞ্চ সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম সোহাগ। রেবা নামে একজন অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। আহত নারী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নৌ দুর্ঘটনা