You have reached your daily news limit

Please log in to continue


কুমিল্লায় ‘জ্বরে’ উপজেলা বিএনপি সভাপতির মৃত্যু

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কয়েকদিন ধরে জ্বর ভোগার পরে উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক ভূঁইয়ার (৭৮) মৃত্যু হয়েছে। তিনি দেবিদ্বার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গতকাল সোমবার পৌর এলাকার বিজলীপাঞ্জার গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। স্বজনরা জানান, মৃত্যুর কিছুক্ষণ আগেও মনিরুল হক ভূঁইয়া মোবাইল ফোনে কথা বলেছেন। কয়েকদিন ধরে জ্বরে ভূগছিলেন। সোমবার অসুস্থ বোধ করার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একদল স্বাস্থ্যকর্মী মনিরুল হক ভূঁইয়ার নমুনা সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন