ছিনতাইয়ের চেষ্টা : মুগদায় রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু
এনটিভি
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০
রাজধানীর মুগদা এলাকায় বিশ্বরোডে আজ শনিবার সকালে ছিনতাইকারীরা ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত লিপা সিলেটের বাসিন্দা গোলাম কিবরিয়ার স্ত্রী। তাঁরা বেশ কয়েকদিন আগে ঢাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আলী আহম্মেদ জানান, শনিবার ভোরে স্বামী ও দুই সন্তানসহ কমলাপুর রেল স্টেশনে যাওয়ার সময় ছিনতাইকারীদের একটি চক্র লিপার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৬টা ৫ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছিনতাই
- মৃত্যু
- রিকশা থেকে পরে
- ঢাকা