ছবি সংগৃহীত

ঝটপট দেখে নিন বেকিং সোডার ভিন্নধর্মী ৫ টি ব্যবহার

দেয়া
লেখক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৫, ০২:৪৭
আপডেট: ১২ জানুয়ারি ২০১৫, ০২:৪৭

(প্রিয়.কম)- বেকিং সোডা কি শুধু বেকিং করতেই কাজে লাগে? নিজের স্বাস্থ্যরক্ষায় অনেকভাবেই ব্যবহার করতে পারেন বেকিং সোডা। দেখে নিন তেমনি ৫টি কাজ।

১) ঘেমে থাকা চুল পরিষ্কার করে

সারাদিন কাজের পর চুল ঘেমে আছে, বাইরে যেতে হবে অথচ শ্যাম্পু করার সময় নেই, এক্ষেত্রে কাজে লাগতে পারে বেকিং সোডা। একমুঠো বেকিং সোডা নিয়ে চুলে ছড়িয়ে নিন। এরপর ভালোভাবে ব্রাশ করে নিন যাতে চুলে আর বেকিং সোডা লেগে না থাকে। বেকিং সোডার সাথে চুলের ঘাম দূর হয়ে যাবে।

২) দাঁতের ব্যাথা কমায়

এক কাপ গরম পানিতে বেকিং সোডা গুলে নিন। এরপর কটন বাডের সাহায্যে ব্যাথার স্থানে লাগান। তবে ব্যাথা কমালেও এটা কোনো স্থায়ি সমাধান নয়। দাঁতের ব্যাথা কেন হচ্ছে তা জানতে অবশ্যই ডাক্তার দেখান।

৩) ত্বকের চুলকানি দূর করে

একজিমার রোগী, শুষ্ক ত্বকের ব্যক্তি অথবা রোদে পোড়া ত্বকে আরাম দিতে বেকিং সোডা দিয়ে গোসল করাটা বেশ উপকারি। বালতিতে দুই টেবিল চামচ পরিমাণে বেকিং সোডা মিশিয়ে গ��সল করে নিন।

৪) সিমের বিচি খাওয়ার ফলে তৈরি গ্যাস দূর করে

সিমের বিচি খাবার পর অনেকে পেটে গ্যাসের অস্বস্তি অনুভব করেন। এ সমস্যা এড়াতে সিমের বিচি রান্নার আগে এক লিটার পানিতে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে তাতে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। রান্নার আগে পরিষ্কার পানিতে ধুয়ে নিন।

৫) বদহজমের কষ্ট কমায়

হাতের কাছে অ্যান্টাসিড না থাকলে বেকিং সোডা দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন। আধা গ্লাস পানিতে আধা চা চামচ বেকিং সোডা গুলে পান করুন। এটা চার ঘন্টা পর্যন্ত কাজ করবে। (মূল: Jade Copple, Huffngton Post)