বিশ্ব সেরা বডি বিল্ডার জিম আরিংটন। ছবি: সংগৃহীত
বিশ্বকে চমকে দিলেন ৮৪ বছর বয়সী এই প্রবীণ!
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৩
(প্রিয়.কম) ৮৪ বছর বয়সে বিশ্বের সেরা বডি বিল্ডার হয়ে চমক সৃষ্টি করেছেন জিম আরিংটন। এর ফলাফলস্বরুপ গিনেজ বুকে নাম উঠালেন এই মার্কিন নাগরিক। তিনিই এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী বডি বিল্ডার।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় শারীরিক কসরত দেখিয়ে আয়োজকদের চোখ ধাঁধিয়ে দেন এই প্রবীণ। একশ’ জন বডি বিল্ডারকে পেছনে ফেলে বিজয় ছিনিয়ে নেন তিনি।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জিম আরিংটন ছোট বেলায় রোগা-পটকা ছিলেন। তাকে নিয়ে বাবা-মায়ের চিন্তার শেষ ছিল না। পড়াশোনার পাট চুকিয়ে বিক্রয়কর্মীর চাকরি নেন। সঙ্গে সঙ্গে শরীর গঠন করতে থাকেন। এভাবে ৭০ বছর পর আসে সেই কাঙ্ক্ষিত বিজয়। তিন সন্তানের জনক জিম আরিংটন। তার সন্তানেরাও দাদা হয়েছেন।
সম্প্রতি রেকর্ড বইয়ে নাম ওঠার পর জিম আরিংটন বলেন, আমার বিশ্বাস ছিল যে, চেষ্টা করলে একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। তিনি বলেন, শরীর গঠনে আমি প্রোটিন খেতাম। পাশাপাশি স্বল্প মাত্রায় কার্বোহাইড্রেড ও চর্বিযুক্ত খাবার খেতাম।
তিনি বলেন, আপনি যদি চেষ্টা করেন তাহলে যেকোনো বয়সে আপনার শরীর সকল কাজের জন্য প্রস্তুত হবে। আর সঠিক শরীর গঠনের জন্য আপনাকে ব্যায়াম করতে হবে। নিজেকে বিশ্বসেরা হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। বডি বিল্ডিং আমার প্রকৃত ভালবাসা ছিল। তাই এই বয়সে এসে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।
এই বিশ্ব সেরা বডি বিল্ডার এ পর্যন্ত ৬২ বার এ ধরনের প্রতিযোগিতায় লড়েছেন। এর মধ্যে ১৬ বার জয় পেয়েছেন।
প্রিয় সংবাদ/শান্ত