১৮ মাস ধরে পরিবারে শোক, নিয়েছে মৃত্যুসনদ, এখন জানা গেল তিনি কারাগারে জীবিত
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১৭:২৭
১৮ মাস ধরে পরিবারের ধারণা ছিল, তাদের বড় ছেলে আর বেঁচে নেই। গাজার হাসপাতাল, মর্গ, ধ্বংসস্তূপ—কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। মৃত্যুসনদ পর্যন্ত নেওয়া হয়েছিল। শোক পালনের জন্য বাড়ির সামনে টানানো হয়েছিল তাঁবু।
হঠাৎ একদিন এক আইনজীবীর ফোনে বদলে যায় সবকিছু। জানা যায়, ২৫ বছর বয়সী ফিলিস্তিনি তরুণ ঈদ নায়েল আবু শার জীবিত আছেন এবং তাঁকে ইসরায়েলের ওফার কারাগারে আটক রাখা হয়েছে।
গাজার হাজারো পরিবারের মতো আবু শার পরিবারের সদস্যরাও দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তাঁদের ছেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন, অজ্ঞাত গণকবরে দাফন হয়েছে, নাকি ইসরায়েলের কারাগারে আটক আছেন—তা জানতেন না তাঁরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শোক পালন