ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান এন এস রাজা সুব্রামানি

বিডি নিউজ ২৪ ভারত প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১৩:০৩

লেফটেনেন্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বা প্রতিরক্ষা প্রধান পদে নিয়োগ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।


এ পদে জেনারেল অনিল চৌহানের মেয়াদ এ মাসের ৩০ তারিখে শেষ হবে। এরপরই সুব্রামানি তার স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছে এনডিটিভি।


প্রতিরক্ষা প্রধান হিসেবে সুব্রামানি ভারতের সেনা, নৌ ও বিমানবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দপ্তরের সচিবের কাজও করবেন।


সেনা উর্দিতে তার যাত্রা শুরু হয় ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে; ১৯৮৫ সালের ডিসেম্বরে তিনি গারওয়াল রাইফেলসে অফিসার পদে যোগ দেন।


লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর এবং মাদ্রাস বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করা সুব্রামানি তার ৩৫ বছরের দীর্ঘ সেনাজীবনে অসংখ্য সংঘাত ও দুর্গম এলাকায় হওয়া অভিযানে অংশ নিয়েছেন। তিনি কাজাখস্তানের আস্তানায় ভারতীয় দূতাবাসে প্রতিরক্ষা অ্যাটাশে’রও দায়িত্ব সামলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও