ছবি সংগৃহীত
শিশুদের জন্য প্রয়োজনীয় কিছু হেলথ টিপস যা অনেকেই জানেন না
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪, ০৩:২২
ছবি- আজিম এলাহী (প্রিয়.কম) - সন্তান হওয়ার পর প্রতিটি বাবা-মায়ের দায়িত্ব বেড়ে যায় অনেক গুণ। কারণ একটাই তা হল সন্তান যেন সুস্থ-সবল ভাবে বেড়ে উঠে। তার যেন সঠিক মানসিক বিকাশ ঘটে এবং সন্তানের সুস্থতায় অনেক কিছুই বাবা-মাকে মেনে চলতে হয়। তাই জেনে রাখুন কিছু টিপস যা হয়তো অনেকেরই অজানা। ১। জন্মের পরপরই আপনার শিশুকে মধু, চিনির পানি, মিসরির পানি বা পানি খেতে দেবেন না। ২। জন্মের প্রথম তিন দিন শিশুকে গোসল করাবেন না। ৩। শিশুকে জোর করে খাওয়াবেন না। ৪। শিশুকে কখনোই উঁচু স্থানে একা রেখে যাবেন না। ৫। শিশুকে কখনোই গোসল করানোর পর সাথে সাথে তেল ব্যবহার করবেন না। ৬। প্রথম ৬ মাস শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খেতে দিবেন না। ৭। আপনার শিশুকে শান্ত রাখার জন্য চুষনি ব্যবহার করবেন না। ৮। রাতে ঘুমের মধ্যে ফিডারে করে দুধ দেবেন না। ফিডার বা বোতল ব্যবহার করবেন না। ৯। জ্বর হলে মোটা জামাকাপড় বা কাঁথা-কম্বল দিয়ে ঢেকে রাখবেন না। ১০। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে কোন খাবার বন্ধ করবেন না। ১১। ঠাণ্ডা লাগবে বলে অতিরিক্ত কাপড় দিয়ে শিশুকে ঢেকে রাখবেন না। ১২। আপনার সন্তানকে টিনজাত খাবার দেবেন না। ১৩। নবজাতক শিশুদের ২৮ দিন বয়স পর্যন্ত হাম হয় না। ১৪। বছর পূর্ণ হওয়ার আগে কখনোই আপনার শিশুকে ওয়াকার দিয়ে হাঁটতে দেবেন না। ১৫। শ্বাস কষ্টের জন্য ঘুমের ব্যাঘাত ঘটলে কখনোই ঘুমের ওষুধ খাওয়াবেন না। ১৬। শিশুকে বাইরের খোলা খাবার, বাসি খাবার ও দীর্ঘ দিন ফ্রিজে রেখে দেয়া খাবার দেবেন না।
