You have reached your daily news limit

Please log in to continue


জুতার ঘষায় কালো দাগ, ঘরোয়া উপায়ে পেতে পারেন সহজ প্রতিকার

নতুন বা শক্ত জুতার ঘষায় পায়ে ফোসকা এবং তার থেকে কালো দাগ পড়ে যাওয়া অত্যন্ত সাধারণ একটি বিষয়ে। তবে পার্লারে না গিয়ে ঘরোয়া স্ক্রাব ও প্রাকৃতিক উপাদানের নিয়মিত ব্যবহারে মাত্র কয়েক সপ্তাহেই সেই কালচে ছোপ দূর করে পা ঝকঝকে করে তোলা সম্ভব। সে জন্য ফোসকা পড়া ও ঘষা খেয়ে পায়ের পাতায় কালো ছোপ দূর করতে  বেছে নিতে হবে ঘরোয়া স্ক্রাব। কয়েক দিনের মধ্যে উধাও হয়ে দাগছোপ। 

চলুন দেখে নেওয়া যাক—

প্রথমত কফি রোদের তাপে পড়া কালো দাগ সহজে তোলা সম্ভব। চিনি, কফি, টকদই ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি যেন ঘন হয়। পায়ের পাতায় ভালো করে মাসাজ করুন অন্তত ৫-৬ মিনিট। তারপর পা ধুয়ে ফেলুন। নিয়মিত বা সপ্তাহে তিন দিন এভাবে পায়ের পাতা স্ক্রাব করলে ধীরে ধীরে কালচে ভাব দূর হবে।

দ্বিতীয়ত পায়ের কালচে ছোপ তুলতে ওটসের গুঁড়োও ভালো। ওটস দুধে ভিজিয়ে নরম করে নিন। এরপর যোগ করুন মধু। সামান্য পানিতে সাবান গুলে পা পরিষ্কার করে নেওয়ার পর স্ক্রাব ব্যবহার করুন।

তৃতীয়ত পায়ের পাতা যদি রুক্ষ হয়, তাহলে একটু বদলে নিন স্ক্রাব। প্রথমেই গরম পানিতে গায়ে মাখার সাবান দিন। পা ডুবিয়ে রাখুন ৫ মিনিট। পিউমিক স্টোন দিয়ে পা ঘষে পরিষ্কার করে নিন। এবার ২ টেবিল চামচ টকদইয়ের সঙ্গে ১ টেবিল চামচ চালের গুঁড়ো আর ১ চা-চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। তিন উপকরণ ভালো করে মিশিয়ে পায়ে মাসাজ করে নিন। ৫-৬ মিনিট আলতো করে মাসাজের পর পা ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন করলেই পা ঝকঝকে হয়ে উঠবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন