ছবি সংগৃহীত
ভাতের সাথে রুই মাছের ভিন্ন স্বাদের একটি অসাধারণ পদ!
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫৯
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫৯
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫৯
(প্রিয়.কম) রুই মাছ দিয়ে রান্না করা যায় হরেক রকমের খাবার। ঝোল, ঝাল, ভুনা, কালিয়া, কোফতা আরও কত কী! ভিন্ন কিছু খেতে চান? তাহলে ঝটপট অল্প সময়েই রেঁধে ফেলুন আতিয়া আমজাদের এই রেসিপিটি। এই শেষ শীতের মৌসুমে ভাতের সাথে দারুণ লাগবে খেতে এই ভিন্নধর্মী আইটেম। গরম ভাতের সাথে রুই মাছের কোরমা আর কচকচে কাঁচামরিচ, রসনা বিলাসে এর চাইতে বেশি আর কিচ্ছু চাই না।

উপকরণ :
-রুই মাছে টুকরা ৮/১০ টি (ধুয়ে পানি ঝরিয়ে নেয়া) -পিঁয়াজ কুচি ১/২ কাপ -পিঁয়াজ বাটা ১ কাপ -রসুন বাটা ১ টে চামচ -আদা বাটা আধা চা চামচ -জিরা বাটা আধা চা চামচ -বেরেস্তা ১/৪ কাপ -কাঁচা মরিচ ৬/৭ টা -পোস্ত দানা বাটা ১ টে চামচ -পেস্তা বাদাম বাটা ১ টে চামচ -মিষ্টি দই ১ কাপ -তেজপাতা,এলাচ,দারচিনি ১ পিস করে -লবন স্বাদ মতো -লেবুর রস ২ টে চামচ -পানি পরিমান মতো -তেল আধা কাপপ্রনালি :
- -মাছের টুকরোগুলো লেবুর রস মাখিয়ে ১০/১৫ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন।
- -এবার এতে সব বাটা মশলা ও দই দিয়ে মেরিনেট করে রাখুন ৩০ মিনিট।
- -এবার মাছের টুকরা গুলো হালকা করে ভেজে নিয়ে আলাদা করে তুলে রাখুন।
- -মাছ ভাজা তেলেই এবার পিঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার তাতে গরম মশলা ও মেরিনেট এর মশলা গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- -লবণ দিন এবং ঝোলের জন্য ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন।
- -ঝোলের পানিতে বলক এসে একটু শুকিয়ে এলে তাতে ভাজা মাছের টুকরোগুলো বিছিয়ে দিয়ে ঢেকে দিন এবং ১০ মিনিট রান্না হতে দিন।
- -এবার বেরেস্তা ও কাঁচা মরিচ গোটা বা মাঝে কেটে ফালি করে মাছে দিয়ে ঢেকে দিন ও আরো ৫/৭ মিনিট রান্না হতে দিন।
- -গরম গরম পরিবেশন করুন সাদা ভাত বা পোলাও এর সাথে।
৩ ঘণ্টা, ৫৭ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫৭ মিনিট আগে
৪ ঘণ্টা, ২২ মিনিট আগে
৪ ঘণ্টা, ২৪ মিনিট আগে
৪ ঘণ্টা, ২৮ মিনিট আগে
৮ ঘণ্টা, ২৪ মিনিট আগে
৮ ঘণ্টা, ২৫ মিনিট আগে
৮ ঘণ্টা, ৩৭ মিনিট আগে
৯ ঘণ্টা, ১০ মিনিট আগে