ছবি সংগৃহীত
নির্মাতা চয়নিকার স্মৃতিতে অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন
আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬, ১১:৫২
ছবি: ফেসবুক থেকে নেওয়া
(প্রিয়.কম) আজ নন্দিত অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব্য শমী কায়সারের জন্মদিন। প্রিয়.কমের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রী একসঙ্গে কাজ করেছেন মঞ্চ, টেলিভিশন, ও চলচ্চিত্রে। এছাড়াও তিনি সবসময় চেষ্টা করেছেন দেশের জন্য কিছু করবার। অভিনয়ে যখন নিয়মিত ছিলেন ঠিক তখন থেকেই অভিনয়ের যাদুর কাঠি তার কাছেই ছিল। অভিনয়ের সংলাপ, ভাষাগত সচেতনতা ও রুপে, গুনে সব কিছুরই আলোচনা সৃষ্টি করেছিল তাঁর অভিনয়ের সময়টাতে। এখন মূল সমাজের বিভিন্ন সেবামূলক কাজেই তাকে বেশি লক্ষ্য করা যায়। এখন তিনি অভিনয়ে নিয়মিত নেই। গুণী এই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে নির্মাতা চয়নিকা চৌধুর ফেসবুকে এক শুভেচ্ছা বার্তা লিখেছেন। প্রিয় পাঠকের জন্য হুবহু লেখাটি প্রকাশ করা হলো।
চয়নিকা চৌধুরী লেখা
‘আজকের আকাশটা খুব সুন্দর। পৃথিবীটাও। আজকের দিনে একজন সুন্দর মনের মানুষের জন্ম হয়েছিল। সত্যিই তাই। শমী কায়সার। শহীদুল্লাহ কায়সার আর পান্না কায়সারের কন্যা। আজ শমীর জন্মদিন। শুভ জন্মদিন শমী। এই নামটা বলতে গেলে কয়েকটা শব্দ বলতেই হয়। বিনয়ী, আবেগী, দেশপ্রেমিক। শমী কায়সার এমন একজন মানুষ যাকে পরিচয় করিয়ে দেবার জন্য আমার মত সাধারণের কোনই প্রয়োজন নেই।
শমী অনন্য, অসাধারণ।
আমার ক্যারিয়ার জীবনের প্রথম লেখা নাটক ‘বোধ’ এ অভিনয় করেছিল ১৯৯৭ সালে শমী কায়সার। মাহফুজ আহমেদ কো আর্টিস্ট ছিলেন। পরিচালনা করেছিলেন ফারিয়া হোসেন। প্রোডাকশান বাণীচিত্র। অামার জীবনের প্রথম স্যাটেলাইট চ্যানেলের ঈদের নাটকে অভিনয় করেছিল শমী। নাটকটির নাম ‘তোমাকে ছুঁয়ে’। কো আর্টিস্ট ছিল বিপাশা হায়াত আর মাহফুজ আহমেদ। প্রোডাকশান সকাল আহমেদ। ২০০৪ সালে নাটকটি এনটিভি’র জন্য নির্মিত হয়। এইবার ২০১৫ তে যখন মার্কেটিং হেড রঞ্জন দত্ত আমাকে জানালেন যে, আপনি ঈদের টেলিছবি পাবেন যদি শমী কায়সারকে পান। আমি তো খুবই টেনশান এ ছিলাম।
ওকে যখন আমি স্ক্রিপ্ট দিলাম ও পড়ে কাঁদলো। সেদিন থেকে সুটিং পর্যন্ত শমী আমার সাথে যতটুকু টাচ এ ছিল কোন আর্টিস্ট এতটা টাচ এ থাকেনি। অনেকে বলেছিল শমী শেষদিন আসবেনা বা সুটিং শেষ হবেনা। কিন্ত কোনটাই হয়নি।
প্রফেশনালিজম থাকা ভালো। সবার ভেতর কম বেশি থাকে। আমার দেখা দুইজন অভিনয় শিল্পীর নাম আমি এক বাক্যে বলতে পারবো যারা সারাজীবনে প্রফেশনালিজম এর চেয়ে সম্পর্ককে অনেক বড় করে দেখেছে। সম্পর্কই তাঁদের কাছে বেশি প্রায়োরিটি পায়। তারা হচ্ছেন শমী আর মাহফুজ আহমেদ।
শমী এমন একজন আবেগ প্রবণ মানুষ যে সবসময় তার প্রিয় মানুষগুলোকে বিশ্বাস করেছে,ভালবেসেছে। প্রিয় কিছু মানুষ তাকে কষ্টও দিয়েছে। কিন্ত শমী তার মতই থেকেছে। ভীষণ কাজ পাগল মানুষ শমী। ভীষণ অতিথি পরায়ন।কেউ বাড়িতে গেলে নিজের হাতে খাবার গরম করে দেয়।যত রাত হোক। মুডি নামের শব্দটা শমীর ডিকশনারীতে নেই। একদম নেই। শমী সবসময় এক রকম। এত্ত সুন্দর ব্যবহার!!!
শমী তাঁর প্রিয় মানুষের ইমোশনকে ভীষন মূল্য দেয়। কখনও যদি ওকে বলি, শমী আমার একটা ভয়েজ লাগবে তোর। ও তখনই হ্যাঁ বলবে। কারণ, ও প্রিয় মানুষের আবেগকে মূল্য দিতে জানে। আর সাথে বিশ্বাস।
মায়ের প্রতি শমীর কেয়ারিং দারুণ। প্রতি মুহূর্তে শমী মায়ের কেয়ার করে। বাচ্চাদের কে সে পাগলের মত ভালোবাসে। পাশাপাশি ও ধার্মিক। নীলগিরিতে টানা ছয়দিনে দেখেছি নামাজ পড়তে ওর ভুল হয় না। যে মানুষ এত্ত বড় মনের,এত্ত আন্তরিক,সম্পর্কে র কাছে যে এত বিশ্বস্ত!!! তার ভালো হবে। হবেই। শমী তুই ভালো থাক বন্ধু। আজকের দিনে প্রার্থনা, সদা থাকো আনন্দে। হাসি খুশিতে কেটে যাক তোর সুন্দর সময়। তোর জীবন। ভালোবাসি বন্ধু।অনেক ভালোবাসি। যার কিছুই বলতে পারিনা। শুভ জন্মদিন।’
- ট্যাগ:
- তারকার জীবন
- বিনোদন
- টিভি
- চয়নিকা চৌধুরি
- শমী কায়সার