ছবি সংগৃহীত
টক মিষ্টি তেঁতুলের শরবত
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৩, ১০:৪৭
আপডেট: ৩০ অক্টোবর ২০১৩, ১০:৪৭
আপডেট: ৩০ অক্টোবর ২০১৩, ১০:৪৭
যে ফলটির নাম শুনলেই জিভে জল চলে আসে তা হলো তেঁতুল। প্রচন্ড টক স্বাদের এই ফলটি অনেকেরই প্রিয়। তেঁতুলে আছে টারটারিক এ্যাসিড যা খাবার হজমে সহায়তা করে। হৃদরোগীদের জন্য বিশেষ উপকারী একটি ফল হলো তেঁতুল। তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। এছাড়াও তেঁতুলে আছে প্রচুর ভিটামিন সি যা ত্বক, মাড়ি ও চুলের জন্য উপকারী। তেঁতুল খাবারের রুচি বাড়ায়। লবণ দিয়ে খাওয়ার পাশাপাশি বিভিন্ন রান্নায়ও খাওয়া হয় তেঁতুল। এছাড়াও তেঁতুল দিয়ে বানানো যায় মজাদার শরবত। এই শরবতটি বেশ সহজেই বানানো যায় এবং খেতে খুবই সুস্বাদু। তাই আজই বাসায় বানিয়ে ফেলতে পারেন মজাদার তেঁতুলের শরবত। আসুন জেনে নেয়া যাক প্রস্তুত প্রণালীটি।
পুষ্টিগুণঃ
প্রতি ১০০ গ্রাম পাকা তেঁতুলে আছে খনিজ পদার্থ ২.৯ গ্রাম, খাদ্য-শক্তি ২৮৩ কিলোক্যালরি, আমিষ ৩.১ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, শর্করা ৬৬.৪ গ্রাম, ক্যালসিয়াম ১৭০ মিলিগ্রাম, আয়রন ১০.৯ মিলিগ্রাম, ক্যারোটিন ৬০ মাইক্রোগ্রাম ও ভিটামিন সি ৩ মিলিগ্রাম।উপকরণঃ

প্রস্তুত প্রণালীঃ
- আধা কাপ পানিতে তেঁতুল ভিজিয়ে রাখুন
- এবার হাত দিয়ে তেতুল ভালো করে গুলে নিন।
- তেতুলের পানিটুকু মিহি ছাকনি দিয়ে ছেকে নিন।
- দেড় কাপ পানিতে গুড় গুলে নিন।
- গুড় ও তেঁতুল এক সঙ্গে মেশান।
- এবার পরিমাণমত লবণ ও বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- বাকি এক কাপ ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে দিন।
- গ্লাসে ঢেলে লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার টক মিষ্টি লেবুর সরবত।
- ট্যাগ:
- খাবার
- লাইফ
- রেসিপি
- তেঁতুলের শরবত
৩ ঘণ্টা, ৫৬ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫৭ মিনিট আগে
৪ ঘণ্টা, ২১ মিনিট আগে
৪ ঘণ্টা, ২৩ মিনিট আগে
৪ ঘণ্টা, ২৮ মিনিট আগে
৮ ঘণ্টা, ২৩ মিনিট আগে
৮ ঘণ্টা, ২৪ মিনিট আগে
৮ ঘণ্টা, ৩৬ মিনিট আগে
৯ ঘণ্টা, ৯ মিনিট আগে