নভেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ২১:৪১
চলতি (নভেম্বর) মাসের চার সপ্তাহে (২৮ দিনে) দেশে ২৬৯ কোটি (প্রায় ২.৭০ বিলিয়ন) ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২৩ টাকা হিসাবে) ৩৩ হাজার ১৯৮ কোটি টাকা। গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২.৩ শতাংশ বেশি এসেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২৮ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ২৬৯ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৬৪ কোটি ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৫ কোটি ৯০ লাখ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৮ মাস আগে
২ বছর, ৮ মাস আগে
২ বছর, ৮ মাস আগে
২ বছর, ৮ মাস আগে
২ বছর, ৮ মাস আগে