You have reached your daily news limit

Please log in to continue


২০৪০ সাল নাগাদ বছরে গ্যাস আমদানি ব্যয় দাঁড়াতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

গ্যাস আমদানি ও বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে ২০৪০ সাল নাগাদ বাংলাদেশে বছরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ব্যয় ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। নতুন এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (মিডি) মহাপরিকল্পনা বিশ্লেষণ করে তৈরি প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০৪০ সালে বছরে এলএনজি আমদানির পরিমাণ ২৫ মিলিয়ন টনে পৌঁছাতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বছরে প্রায় ৭ মিলিয়ন টন এলএনজি আমদানি করে বাংলাদেশ।

ফসিল ফ্রি চট্টগ্রাম, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মার্কেট ফোর্সেস যৌথভাবে গবেষণাটি করেছে। গতকাল শনিবার কক্সবাজারের একটি প্রশিক্ষণকেন্দ্রে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন