শীতে কাঁপছে পঞ্চগড়, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

www.ajkerpatrika.com পঞ্চগড় প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩০

উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। রাতভর হিমেল হাওয়া আর ভোরের কুয়াশায় বাড়ছে শীত। এরই মধ্যে আজ রোববার সকালে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


আজ সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।


আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ছিল ১৪ দশমিক ৫, বৃহস্পতিবার ১৪ দশমিক ১, বুধবার ১৩ দশমিক ৫ এবং মঙ্গলবার ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতিও বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও