You have reached your daily news limit

Please log in to continue


মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন–প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ, দেওয়া হচ্ছে মৌখিক নির্দেশনাও

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করতে এর সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ। কিছু এলাকায় মৌখিকভাবে সতর্ক করা ও নির্দেশনা দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পটভূমিতে নেওয়া এই উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট ভবনের মালিক ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে নাশকতা প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণসহ বিভিন্ন নিরাপত্তামূলক দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হচ্ছে।

কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুসারে সংশ্লিষ্ট থানা–পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ করছে। পরে সেগুলো পুলিশের নথিতে সংরক্ষণ করা হচ্ছে। রাজধানীর মিরপুর, পল্লবী ও মতিঝিল এলাকা ঘুরে এ তথ্য জানা গেছে। এসব এলাকার মেট্রোরেল লাইনের আশপাশের অন্তত ১০টি বাড়ির নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে এলাকাভেদে পুলিশের উদ্যোগে কিছুটা পার্থক্য রয়েছে। মিরপুর ও পল্লবী এলাকায় ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক ও নির্দেশনা দেওয়া হলেও মতিঝিল এলাকায় লিখিত অঙ্গীকারনামা নিয়েছে পুলিশ। মতিঝিল মেট্রোস্টেশনসংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয় থেকেও এ ধরনের অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন