ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ২৩:৫৭

অনিবার্য কারণে আগামী ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭-৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফর করার কথা ছিল। উভয় দেশের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মালয়েশিয়ান সূত্রের তথ্য অনুযায়ী, একেবারেই অভ‍্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে ঢাকা আসতে পারছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উল্লেখ্য সরকার তার সফরকে ভিভিআইপি ঘোষণা করেছিল। রাজনৈতিক পরিস্থিতি ঠিক হলে নতুন করে পরবর্তীতে দিনক্ষণ ঠিক করা হলে জানানো হবে।


মালয়েশিয়ার জোট সরকারের মধ্যে জটিলতার কারণে এই সফর পেছানো হয়েছে। সূত্রের তথ্যমতে, এরপরেই বাংলাদেশকে জানানো হয় সফরটি পেছানোর কথা। বাংলাদেশও তাই পরিস্থিতি ঠিক হলে সফর হবে এমন প্রত্যাশার কথা জানান।


সূত্রমতে, ডিসেম্বরেই ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ওই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার সুবিধাজনক তারিখ ও সময়ে সফরটি পুনর্নির্ধারণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও