You have reached your daily news limit

Please log in to continue


জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়

৩৪ বছর আগে তৎকালীন তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৫৫টি কলেজ নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। সংখ্যার দিক থেকে দেশের উচ্চশিক্ষায় এখন সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটি। কিন্তু শিক্ষার মান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে পিছিয়ে আছে। শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, অনিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের কম উপস্থিতি—সব মিলিয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সারা দেশে বিস্তৃত অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩১৮। শিক্ষার্থী প্রায় ৪০ লাখ, যা দেশের উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদেরা বলছেন, কলেজ ও শিক্ষার্থী বাড়লেও সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি শিক্ষার মান। কলেজগুলোতে পড়াশোনার ঘাটতি স্পষ্ট। অপরিকল্পিতভাবে উচ্চশিক্ষার সম্প্রসারণের কারণে এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বিপুলসংখ্যক শিক্ষার্থী কাজ পাচ্ছেন না। পাস করা গ্র্যাজুয়েটদের প্রায় ২৮ শতাংশই বেকার থাকেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এসব সমস্যার কথা অস্বীকার করছে না। তাদের ভাষ্য, এসব সমস্যা সামনে রেখে এখন বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। শিক্ষাক্রম সংস্কার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয় বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষা শেখানোসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপসহ ২০৩০ সালের মধ্যে আর কী কী পরিবর্তন আনা হবে, তা নিয়ে ‘রোডম্যাপ ২০৩০’ ঘোষণা করে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন