‘মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে, এবার কবর থেকে তুলে ফাঁসি দেওয়া হোক’

জাগো নিউজ ২৪ শ্রীপুর (গাজীপুর) প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১

গাজীপুরের শ্রীপুরে মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে দুই জনপ্রতিনিধিকে। তাদের একজন মারা গেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, অন্যজন একই বছরের ডিসেম্বরে। পুলিশের করা মামলায় তাদের নাম দেখে বিস্মিত ও ক্ষুব্ধ স্বজনরা। প্রিয়জনকে হারানোর শোকের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে এমন বিব্রতকর পরিস্থিতি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রীপুর থানার এসআই মো. মোশাররফ হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। এতে ১১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৯১ নম্বর আসামি শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আলী আজগর এবং ১০৪ নম্বর আসামি গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ইদ্রিস আলী।


পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে আলী আজগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।


অন্যদিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের প্রয়াত সামসুল হকের ছেলে ইদ্রিস আলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।


ইদ্রিস আলীর স্ত্রী বলেন, ‘এটা কোন ধরনের আইন। মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে এতে সমস্যা নেই, এবার কবর থেকে তুলে নিয়ে আমার স্বামীকে ফাঁসি দেওয়া হোক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও