শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩০

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্নার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্নারে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন, ফার্স্ট এইড বক্সসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সামগ্রী রাখার পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ কথা জানা গেছে।


মাউশি সূত্র জানায়, নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে স্বাস্থ্যশিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে এর চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতেও স্বাস্থ্য সুরক্ষা কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


মাউশির অধীনে সারা দেশে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২০ হাজার ২৫৮টি। এসব প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী রয়েছে ৮৬ লাখ ৩৮ হাজার ৪১৬ জন।


মাউশির পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার সাম্প্রতিক এক পরিদর্শন প্রতিবেদনে দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য আলাদা ওয়াশব্লক না থাকার তথ্য উঠে এসেছে। গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ৭৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে দেখা যায়, পরিদর্শন করা প্রতিষ্ঠানের মধ্যে ৫২টিতে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ওয়াশব্লক নেই। ১৪৬টিতে তা প্রয়োজনের তুলনায় কম। আর ১৩১টি প্রতিষ্ঠানে পর্যাপ্ত ওয়াশব্লক থাকলেও সেগুলো অপরিচ্ছন্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও