মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

প্রথম আলো প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ২৩:২২

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ইউরোপীয় ইউনিয়ন মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের পক্ষে। তবে মতপ্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে কোনো ব্যক্তি বা সংগঠন সহিংসতায় উসকানি দিতে পারবে। তাই ইইউ সহিংসতা ও বিদ্বেষ ছড়ানোর উসকানির বিপক্ষে।


আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ডিকাব টক’–এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাইকেল মিলার এ কথা বলেন। দেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ সংলাপের আয়োজন করে।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই তাঁর ধারণা। তবে একই সময়ে একাধিক ইস্যু সামনে আসায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।


দেশের চলমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে জানতে চাইলে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সংঘাতের সঙ্গে সীমারেখা থাকার কথা তুলে ধরে মাইকেল মিলার বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশ করা যেতে পারে; কিন্তু সীমাটা কী? সীমাটা হচ্ছে, যদি কোনো কর্মকাণ্ড বেআইনি হয়, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্ন করে; যেখানে ব্যক্তিবর্গ বা সংগঠনগুলো সংঘাত পরিহার করে না; বরং উল্টো উৎসাহিত করে—অবশ্যই এটাকে গ্রহণ করা সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও