You have reached your daily news limit

Please log in to continue


আদালত অবমাননার তলবে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’, এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসেন।

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে দেওয়া তার এমন বক্তব্যকে আদালত অবমাননাকর হিসেবে বিবেচনায় নিয়ে তাকে তলব করা হয়। এ বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করেন। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন