গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুগ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিল শেষ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।
এ সময় হাতবোমা বিস্ফোরণ ও ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক নাঈম ফেরদাউস বলেন, চারজনের শরীরে ছররা গুলির (পিলেট) চিহ্ন রয়েছে। তাদের এক্সে করতে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- চরমানিকদহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লাকে (২০)।
অপর আহত চরমানিকদহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।